বিএনপির হরতালে যুবলীগ নেতার হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ
লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটে বিএনপি জামাতের ঢাকা হরতাল চলাকালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতাররে দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামিলীগ।

শনিবার (৪ নভেম্বর) বিকালে মহেন্দ্রনগর আঞ্চলিক কমিটির ব্যানারে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
মহেন্দ্রনগর বাজারের চৌরাস্তা মোড় ৎেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে লালমনিরহাট-রংপুর মহা সড়ক প্রদক্ষিণ পরে আবার সেখানে এসে শেষ হয়। মিছিলে স্থানীয় আওয়ামিলীগ ও এলাকার কয়েকশত নারী পুরুষ অংশ নেন। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হারাটি ইউনিয়ন আ’লীগের সদস্য আওয়ামিলীগ নেতা আমিনুল ইসলাম খাঁন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সিরাজুল হক খন্দকার রানা, মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি তাহমিদুল ইসলাম বিপ্লব, সম্পাদক আহসান হাবিব, হারাটি ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আবুল কাসেম, গোকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ টোটন প্রমূখ।
উল্লেখ, বিএনপির ডাকা হরতাল চলাকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিএনপির নেতাকর্মীদের হামলায় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ চার জন আওয়ামিলীগ নেতা গুরুতর আহত হন। তাঁদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখনে জাহাঙ্গীর আলম মারা যান। জাহাঙ্গীর বাফার সার গোডাউনের লোড আনলোড শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন।
এ ঘটনায় নিহতের বাল্যবন্ধু আওয়ামিলীগ নেতা আমিনুল ইসলাম বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে প্রধান করে ৮১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































